ওয়েব ডেভেলপমেন্টের জগতে Joomla একটি জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম(CMS)। জুমলা ব্যবহার করে সহজেই আপনি ওয়েবসাইট তৈরি এবং ম্যানেজ করতে পারবেন। কোডিং জ্ঞান ছাড়াই, প্রফেশনাল মানের ওয়েসাইট তৈরী করার সুবিধা দিতে পেজ বিল্ডার(Page Builder) একটি অসাধারণ টুল। জুমলার জন্য অনেকগুলো পেজ বিল্ডার পাওয়া যায়। এর মধ্যে জনপ্রিয় একটি পেজবিল্ডার হলো SP Page Builder। এটি ব্যবহার করে আপনি কোন কোডিং জ্ঞান ছাড়াই প্রফেশনাল এবং আকর্ষণীয় ওয়েব পেজ ডিজাইন করতে পারবেন। এই আর্টিকেলে আমি পেজ বিল্ডার সম্পর্কে সাধারণ ধারণা সহ জুমলাতে SP Page Builder এর ব্যবহার, বৈশিষ্ট্য এবং এর সুবিধাগুলি নিয়ে আলোকপাত করার চেষ্টা করব।
